April 15, 2026, 10:47 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বাইডেন নিশ্চিত, পুতিন হামলার সিদ্ধান্ত নিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো ইউক্রেনে যেকোনও মুহূর্তে আক্রমণ করে বসতে পারে এমন সতর্কবার্তা দেওয়ার মধ্যেই নতুন করে এ কথা জানালেন।

mostbet

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ সেনারা বর্তমানে ইউক্রেনকে ঘিরে রেখেছে। ওয়াশিংটন বিশ্বাস করে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করবে। আমি নিশ্চিত পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন।

বাইডেন বলেন, আগামী সপ্তাহ কিংবা আগামী কয়েক দিনের মধ্যে পুতিন এ হামলা চালাতে পারেন। এ হামলার লক্ষ্যবস্তুু রাজধানী কিয়েভও হতে পারে, যেখানে ২৮ লাখ নিরীহ লোক বাস করে।মার্কিন এই নেতা জোর দিয়ে বলেন, উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফেরার সময় এখনও আছে। কিন্তু হামলা চালানো হলে কূটনীতির দরোজা বন্ধ হয়ে যাবে। তবে রাশিয়াও জোর দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের নেই।

যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার এখন এক লাখ ৪৯ হাজার সৈন্য রয়েছে। পূর্বাঞ্চলের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীসহ এ সংখ্যা দাঁড়াচ্ছে এক লাখ ৯০ হাজারে। এখন কেবল কখন হামলা চালায় সেটিই দেখার বিষয়।এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব সূচি অনুযায়ী পুতিন ব্যক্তিগতভাবে শনিবার ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যদের মহড়া পরিদর্শনে যাচ্ছেন।একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউক্রেন ঘিরে থাকা রুশ সৈন্যদের ৪০ শতাংশেরও বেশি বর্তমানে আক্রমণে যাওয়ার অবস্থানে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর