April 13, 2026, 6:24 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইউক্রেনে রাশিয়া-ইউরোপের তেল পাইপলাইনে ‘রহস্যজনক’ বিস্ফোরণ

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা শহরের মধ্য দিয়ে যাওয়া একটি আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়ে গেছে। ধ্রুঝবা নামে ওই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ করা হয়। রাশিয়া-ইউক্রেন উত্তেজনা ও পশ্চিমাদের ক্রমাগত সতর্কবার্তার মধ্যেই ‘রহস্যজনক’ এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, শুক্রবার রাতে ধ্রুঝবা পাইপলাইনের মস্কোপন্থি শহর লুহানস্ক অংশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবিতে পাইপলাইন থেকে আগুনের কুণ্ডলী ওপরে উঠতে দেখা গেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা আরো বেড়ে গেছে।

mostbet

রুশ সংবাদমাধ্যম আরো জানিয়েছে, পাইপলাইনে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে লুহানস্কে আরেকটি বিস্ফোরণ ঘটেছে। সেটিরও কোনো কারণ জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, শহরের উপকণ্ঠে একটি পেট্রল স্টেশনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুদিন ধরে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সহিসতা হঠাৎ বেড়ে গেছে। উভয়পক্ষ থেকেই পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার  টানা দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনী গোলাবর্ষণসহ অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহীরা।

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া ইউক্রেন আক্রমণের জন্য যেকোনো ধরনের অজুহাত খুঁজছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের নতুন সংঘর্ষকে মস্কো সামরিক অভিযানের সেই অজুহাত হিসেবে তুলে ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর