জামিন নামঞ্জুর, বিএনপি নেতা গয়েশ্বর কারাগারে
ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপিলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। গয়েশ্বর রায়ের পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। গত মঙ্গলবার রাতে গুলশান-১ পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বরকে আটক করে ডিবি পুলিশ। পরে গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গত মঙ্গলবার পুলিশের গাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীদের চিনিয়ে নেওয়ার মামলায় তাকে আসামি করা হয়েছে।