এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে
ঢাকাগামী ২টি যাত্রী বাহি বাস থেকে প্রায় ১৫ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার
করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতে দুই বাসের চালকসহ ৬ জনকে ৩০ হাজার
টাকা জরিমানা করা হয়।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাইপাস এলাকায় উপজেলা প্রশাসন ও
মৎস্য বিভাগ এ অভিযান চালিয়ে পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী
ইসলাম ও রাজীব পরিবহন থেকে প্রায় ১৫ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করে। এ সময়
ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই বাসের চালকসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা
করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মোক্তার হোসেন।
ইউএনও জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম ও রাজীব
পরিবহন নামে এ বাস দুটির বক্সে করে নিষিদ্ধ সময়ে কয়েকটি প্যাকেটে প্রায়
১২-১৫ মণ জাটকা বহন করে নিয়ে যা”িছল। খবর পেয়ে অভিযান চালিয়ে জাটকা
জব্দ করে উপজলোর বিভিন্ন এতিমখানা বিতরন করা হয়েছে এবং বাসের ৬ স্টাফকে
৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।