April 20, 2026, 8:07 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ময়মনসিংহ ৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ ৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহ শহরে একদিনের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ৯জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম জানান, গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও ডিবি’র সদস্য অভিযান চালিয়ে শহরের মাসকান্দা গনসার মোড় থেকে ছানোয়ারকে (২২) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সাথে থাকা ২হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে স্বীরোক্তিতে শহরতলীর দিগারকান্দা থেকে আম্বিয়া (৪৫), মাসকান্দার সোহেল রানা (৩০), অন্তর (২০), ইয়াসিন আরাফাত (২০), সুজনকে (২৮) আটক করে। এ সময় তাদের কাছ থেকে আরো এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ডিবি পুলিশের অপর টীম গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকদ্রব্যসহ কান্দিপাড়ার কামরুল (৪৫) এবং ছফি (২৫) ও গিয়াস উদ্দিনকে (৩০) আটক করে। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী ও জয়িতা শিল্পী, সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী, ওসি ডিবি আশিকুর রহমান ও ইন্সপেক্টর মিডিয়া মুর্শেদ প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর