March 23, 2026, 6:28 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম

হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম,বিপাকে নিম্ন আয়ের মানুষরা।

টানা দুই দিনের বৃষ্টি কারনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা দরে। দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
আজ সোমবার  ( ৭ ফ্রেবুয়ারী) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে কমেছে সবজির সরবরাহ।দুই দিনের ব্যবধানে ২০ টাকা দরে বিক্রি হওয়া বেগুন কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সিম এখন কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে,১৫ টাকা কেজির টমেটো বিক্রি হচ্ছে  ২৫ টাকা কেজি দরে,৬০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৮০/১০০ টাকা কেজি দরে,মটরশুঁটি ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে
 মোস্তাফিজ নামে একজন ক্রেতা বলেন, কিছু দিন থেকে হিলির বাজারে সবজির দাম অনেকটা কম ছিলো দুই দিন থেকে সব সবজির দাম বেড়েছে। আর এতে আমাদের সমস্যায়  পড়তে হচ্ছে। দাম কম হলে আমাদের জন্য ভালো হতো।
নাহিদ নামে এক রিকশাচালক বলেন,বৃষ্টির কারনে দুই দিন থেকে কামায় কমে গেছে। এদিকে বাজারে সব সবজির দাম বেড়েছে। কিনতে এসে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে চলায় কষ্টের এখন।
হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম মিঠু বলেন, টানা দুই দিনের বৃষ্টির কারনে দেশের বিভিন্ন স্থানে শীতকালীন সবজি নষ্ট হয়েছে । ফলে বাজারে সব সবজির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে । আর কিছু দিন গেলে বাজারে সবজির দাম আরও কমে আসবে।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি প্রতিনিধি
 দিনাজপুর।
Share Button

     এ জাতীয় আরো খবর