March 24, 2026, 4:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ক্যাপশন-জগন্নাথপুরে সংবর্ধনা অনুষ্ঠান

জগন্নাথপুরে ২ গুণিজনকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে একই মঞ্চে পৃথক উদ্যোক্তাদের উদ্যোগে ২ গুণিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জুনায়েদ আহমদকে রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও যুক্তরাজ্য থেকে স্বদেশে আসায় আনন্দ সোসাইটি ক্লাবের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির ওল্ডহাম শাখার প্রচার সম্পাদক খালেদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।
৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রাণীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ হাজী চাঁন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সফল ইউপি সদস্য ইছরাক আলী, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুন নুর ও সবার প্রিয়জন সাবেক কর্মীবান্ধব ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শান্ত। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, জুনায়েদ আহমদ ও খালেদ আহমদ।
জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইমামুল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা বেলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা নাইম পলক প্রমূখ। এ সময় হুমায়ুন কবির অলি, জয়নুল আবেদিন, বাচ্চু আহমেদ, মেহেদী হাসান, আবুল হাসান সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম

Share Button

     এ জাতীয় আরো খবর