March 30, 2026, 4:44 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

পুলিশের ওপর হামলায় তিন মামলা, গয়েশ্বরসহ আসামি ৮০০

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে নেতাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর বিএনপির কর্মীদের হামলা ও প্রিজনভ্যান ভাঙচুরের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা হয়েছে।

রমনা ও শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলাগুলোর মধ্যে রমনা থানার বিশেষ ক্ষমতা আইনে একটি এবং শাহবাগ থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।

এদিকে, দায়ের করা এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটশ’ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার বিকালে আদালতে হাজিরা শেষে বেগম খালেদা জিয়া ফিরে যাওয়ার পথে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি নেতা-কর্মীরা জাতীয় ঈদগাহ ময়দান গেটের সামনে থেকে প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন। সংঘর্ষে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল আজিমসহ তিনজন পুলিশ সদস্য এবং বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে ২২ জন নেতা-কর্মীকে আটক করে।

Share Button

     এ জাতীয় আরো খবর