April 20, 2026, 6:18 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

খাবার হোটেলের মেঝেতে অষ্টম শ্রেণি পড়ুয়ার গলাকাটা মরদেহ

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রিসান (১৫) নামের এক অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা রাতের আধাঁরে শিশুটির পায়ের রগ ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

mostbet

আজ শনিবার (২৯জানুয়ারী) রাণীগঞ্জ এলাকায় গোহাটির পাশে একটি খাবার হোটেল মেঝে থেকে রিসানের মরদেহ উদ্ধার করা হয়। কিশোর রিসান হোসেন উপজেলার কশিগাড়ি পাচঁমাথা এলাকার লিটন মন্ডল ছেলে। সে স্থানীয় রাণীগ হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান,‘নিহত কিশোর রাণীগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে কাজ করতেন। হোটেলটি সপ্তাহে দুই দিন খোলা থাকে।গতকাল শুক্রবার রাতে দোকানের কাজ শেষে  সে বাসায় ফিরেনি। সকালে ওই দোকানের মেঝেতে তার গলাগাটা এবং ডান পায়ের রগকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
জানতে চাইলে রিসানের মা অমিছা বেগম জানান,‘গতকাল রাতে ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার সঙ্গে রাত ১০ টার দিকে মোবাইল ফোনে কথা হয়। সে জানায় ‘বাজারে আছি একটু দেরিতে বাড়িতে যাব’। আজ সকালে এলাকাবাসির খবরে সেখানে গিয়ে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পাই। রাতের আধাঁরে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যা করেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হাসান কবির বলেন,‘ স্থানীয়দের দেওয়া খবরের রানীগঞ্জ বাজারের একটি খাবারের হোটেলের মেঝে থেকে রিসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে খবর পেয়ে ছুটে যান হাকিমপুর-ঘোড়াঘাট সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, হত্যাকারী যেই হউক না কেনো তাদেরকে দ্রæত আটক করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর