April 20, 2026, 6:28 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

বাহুবল সদর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তদের এলোপাতারি ছুরিকাঘাত

মো: মকসুদ মিয়া হবিগঞ্জ::

mostbet

বাহুবল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজমল হোসেনের এক সমর্থক নিহত হয়েছে। নিহত আল আমীন উপজেলার মিঠাপুর গ্রামের তায়েজ মিয়ার পুত্র। গত মঙ্গলবার সন্ধ্যায় খাইতগাঁও গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, আল আমীন বাহুবল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আজমল হোসেনের সমর্থক। মঙ্গলবার বিকেলে খাইতগাঁও গ্রামে বাকি সমর্থকদের সাথে নির্বাচনী প্রচারণায় যান তিনি। সেখান থেকে অন্যত্র যাওয়ার পথে চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের এলোপাতারি ছুরিকাঘাতে গুরুতর জখম হয় আল আমীন নামে ওই যুবক। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’ বিষয়টি জানতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেনকে কল দিলে তার বোনজামাই রিসিভ করেন। এ সময় তিনি জানান, আজমল হোসেন নিহতের পরিবারকে শান্তনা দিচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর