April 20, 2026, 6:23 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

শার্শা ধলদার মাঠ থেকে এক কিশোরের লাশ উদ্ধার

বিল্লাল হুসাইন::

mostbet

 

 

যশোরের শার্শার ধলদা মাঠ থেকে সাকলায়েন সাকিব (১৪)নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

সাকিব ঝিকরগাছার শাকিল এর ছেলে এবং শিশু কাল থেকে সে শার্শার গোগা কারিগর পাড়ায় নানা আকবার আলীর বাড়ীতে থাকত।সাকিব স্হাানীয় হাইস্কুলের ৭ম শ্রেনীর ছাত্র।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ধলদা মাঠের একটি কুল বাগানের পাশ থেকে স্হানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শার্শা উপজেলার গোগা কারিগর পাড়ার আকবর আলী জানান,নাতি ছেলে সাকিব (১৪) সে ইজিবাইক নিয়ে গতকাল সোমবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়।

সন্ধ্যার পর থেকেই সাকিবের সাথে আর কথা হয়নি তার নানা আকবর আলীর,পরে সারারাত খোজাখুজি করেও পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে ধলদা বড়বাড়িয়া সড়কের পাশে মাঠের ভিতরে তার হাতবাঁধা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে, স্থায়ীনরা পুলিশে খবর দেয়।

শার্শা থানার ওসি(তদন্ত)তারিকুল ইসলাম জানান, সকালে স্হানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্হলে উপস্হিত হয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।প্রাথমিক ভাবে হত্যার কোন ক্লু পাওয়া যায়নি।তবে ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই এর উদ্দেশ্যে হত্যাকান্ড ঘটেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে যশোর সিআাইডি জোন।

Share Button

     এ জাতীয় আরো খবর