April 20, 2026, 4:21 pm

যশোর চুড়ামনকাটিতে নির্বাচনী সহিংসতা

লোটাস আহমেদ শুভ, যশোর প্রতিনিধি::

mostbet

 

যশোর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কবলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে নৌকা প্রতীকের তিন কর্মী আহত হন। তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, কবলাপুর গ্রামের মৃত ভনু মন্ডলের ছেলে ভুট্টো (৪৮), সফিকুল ইসলামের ছেলে রবি হোসেন (২২) ও গোবিলা গ্রামের লতা বিশ্বাসের ছেলে শান্ত (১৭)।

আহত ভুট্টো জানান, তারা সকলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দাউদ হোসেনের কর্মী। রোববার রাত ১০ টার দিকে তারা কবলাপুর গ্রামে নৌকার অফিসে কাজ করছিলেন। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আব্দুল মান্নান মুন্নার সমার্থকরা তাদের উপর আতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।

সাজিয়ালি ফাঁড়ির ইনচার্জ শাহীন আহমেদ জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর