March 29, 2026, 5:31 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কামারখন্দ উপজেলার ইউপি নির্বাচনে ৪টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

কামারখন্দ উপজেলার ইউপি নির্বাচনে ভদ্রঘাট, ঝাঐল, জামতৈল ও রায়দৌলতপুর ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, তাদের কর্মী-সমর্থক ও রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা চত্ত্বর ।

সকাল ১০টা থেকে আসন্ন ইউপি নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাচন অফিস এলাকায় ভিড় জমে ওঠে। পরে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ এর ৪ জন স্বতন্ত্র প্রার্থী ১২ জন কে নির্ধারিত প্রতীকসহ মোট ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

একই সময় ৪টি ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ২৩০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে যেসব প্রতীক চেয়ে একাধিক প্রার্থী আবেদন করেছেন, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২নং ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন আওয়ামীলীগের আলতাফ হোসেন ঠান্ডু।

Share Button

     এ জাতীয় আরো খবর