April 14, 2026, 1:44 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পেঁয়াজ ও চিনি আমদানিতে শুল্ক কমালো এনবিআর

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ ও চিনি আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না। এতদিন ৫ শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হতো।

এছাড়া অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক কমিয়েছে সংস্থাটি। বর্তমানে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ। এটি কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি পর্যায়ে কম হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিল এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী, এখন পেঁয়াজ আমদানিতে শুধু পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হবে। মওকুফ করা হয়েছে পাঁচ শতাংশ আমদানি শুল্ক। আর চিনির রেগুলেটরি ডিউটি ৩০ থেকে ১০ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পেঁয়াজের আকাশচুম্বী দাম উঠলে এনবিআর পেঁয়াজে আমদানি শুল্ক প্রত্যাহার করেছিল। তখন শুল্ক প্রত্যাহারের মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। যা পরে এপ্রিল মাস থেকে আবার পেঁয়াজের আমদানি শুল্ক ৫ শতাংশ পুনর্বহাল করা হয়।

দেশে কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও চিনির দাম। বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তাদের আশা এর ফলে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর