April 15, 2026, 10:46 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

টুইন টাওয়ার হামলার বর্ষপূর্তিতে শপথ তালেবান সরকারের

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

টুইন টাওয়ার হামলার ২০তম বার্ষিকীর দিনই শপথ নিতে যাচ্ছে আফগানিস্তানের নতুন তালেবান সরকার। দলটির একাধিক সূত্রের বরাত দিয়ে ১১ সেপ্টেম্বর শপথ গ্রহণের দিন ঠিক করার খবর জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত এবং ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

কিন্তু এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার ৩৩ সদস্যের সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের নতুন সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে ‘কট্টরপন্থী’ হিসেবে পরিচিতদেরকে।

তালেবান সদস্য ছাড়া আফগানিস্তানের অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দলের নেতাদেরকেও এই সরকারে রাখা হয়নি। নেই কোনও নারী নেত্রীও। ফলে প্রশ্ন উঠেছে তালেবান কি আসলেই বদলে গেছে নাকি তারা ফের অতীতের রুপেই আবির্ভুত হবে?

২০০১ সালের এই দিনেই যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার ও সেনা সদর দপ্তর পেন্টাগনে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জন্য ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদাকে দায়ী করে যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২৬০৬ জনসহ মোট ২৯৭৭ জন নিহত হয়েছিল ওই হামলায়। আহত হয়েছিল আরও ৬ হাজার মানুষ

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর