April 16, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আজ করোনায় প্রাণ গেলো ৫২

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। গত১২ সপ্তাহের মধ্যে এটাই সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ১৫ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৫০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

৫২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হলো ২৬ হাজার ৭৩৬ জন।এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৯৭ জন। গত দুই দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ হাজার নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৯৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৬৫ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৭১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫২৮ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কম-বেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর