April 14, 2026, 12:32 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নোয়াখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

নোয়াখালীর মাইজদীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে সাংসদ একরামুল করিম চৌধুরীর সমর্থকরা। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় আহত হয় অন্তত ৫ জন।

আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৬টা থেকে মাইজদি পৌর এলাকায় জারি আছে ১৪৪ ধারা। বেলা পৌনে ১২টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে জেলা শহরের টাউন হল মোড় থেকে সাংসদ একরামুল করিম চৌধুরীর সমর্থকরা মিছিল শুরু করে।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিছিলটি এলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে আছে পুলিশ ও র‍্যাব সদস্যরা। শহরের বিভিন্ন মোড়ে টহলের পাশাপাশি জমায়েত দেখলেই ছত্রভঙ্গ করে দেয়া হচ্ছে।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। একই সময় পৌর সভায় আলোচনা সভা ও র‍্যালির ঘোষণা দেন বসুরহাট মেয়র আব্দুল কাদের মির্জা।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর