April 13, 2026, 3:26 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাড়ে চার মাস পর বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

এয়ার বাবল চুক্তির আওতায় সাড়ে চার মাস পর বাংলাদেশে-ভারত বিমান চলাচল শুরু হল। প্রতি সপ্তাহে কলকাতা, দিল্লি ও চেন্নাইতে যাবে ৭টি ফ্লাইট।

রোববার সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ই্উ এস বাংলার প্রথম ফ্লাইট। পরে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দুই দেশের মধ্যে সপ্তাহে ৭ টি ফ্লাইট যাতায়াত করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে দুটি, দিল্লি গন্তব্যে দুটি, ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ভারত থেকে আসা যাত্রীরা বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাঁদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া চুক্তির আওতায় ভ্রমণ ভিসায় কেউ ভারতে গেলে সেখাকার বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৪ এপ্রিলের থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর