April 13, 2026, 11:48 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

২৪ ঘণ্টায় আরো ৮৯ জনের মৃত্যু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২৬ হাজার ১৫ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৯২১। এতে নতুনরোগী শনাক্ত ৩ হাজার ৯৪৮। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরো জানায়, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে।

এর মধ্যে গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয় ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এ মহামারিতে এর আগে কোনো মাসে দেশে এত মৃত্যু হয়নি। তার আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে, ২ হাজার ৪০৪ জনের।

বর্তমানে সারা বিশ্বেই করোনার ডেলটা ধরনের দাপট চলছে। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৪২টি দেশ ও অঞ্চলে করোনার অতি সংক্রামক এ ধরন ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্বজুড়েই করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।

/ইয়াসিন/

Share Button

     এ জাতীয় আরো খবর