April 13, 2026, 10:37 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কাবুলে হামলা করেছে আমেরিকা, দাবি তালেবানের

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলাকারী লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তালেবানের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। তবে কাবুলের পুলিশ প্রধান রশিদ জানিয়েছেন, বিমানবন্দরে উত্তর–পশ্চিম দিকে রকেট হামলায় এক শিশু নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব কথা জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জানান, একজন আত্মঘাতী হামলাকারী গাড়িতে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাঁকে লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে বিমানবন্দরে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দিয়েছিলেন। এর মধ্যেই এই বিস্ফোরণের খবর এল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন বাহিনী শনিবার কাবুলে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা রয়টার্সকে ওই হামলার বিষয়টি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা—আইএসকেপি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর