April 13, 2026, 11:47 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

২০ মাসে বিশ্বে করোনা আক্রান্ত ২০ কোটি

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

বিশ্বে ২০ মাসে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি। এর মধ্যে, গত ৪০ দিনে দুই কোটি নতুন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু ৪২ লাখ ৫৮ হাজারের বেশি। সংক্রমণে মৃত্যুর হার দুই দশমিক এক-দুই শতাংশ। আর সুস্থ হয়েছেন ৯০ ভাগ করোনা রোগী।

এদিকে বিশ্বে একদিনে ৯ হাজার ৭শ মানুষের মৃত্যু, নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ লাখের বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় ১৬শ মানুষ মারা গেছে, নতুন আক্রান্ত ৩৪ হাজার।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ পায়। আর বৈশ্বিক মহামারি ঘোষণা হয় ২০২০ সালের ১১ মার্চ। সংক্রমণ শুরুর ৬ মাস পর, ২৮ জুন বিশ্বে শনাক্ত ছাড়ায় এক কোটি।

২০২০ এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ৭ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়। আর ২০২১ সালের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয় আরও দশ কোটি। এরপর ২৩ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত মাত্র ৪০ দিনে দুই কোটি নতুন রোগী শনাক্ত হয়।

সময়ের সাথে বদলেছে ধরন, বেড়েছে সংক্রমণ। ভারতে ডেল্টা সংক্রমণের পর, মার্চ থেকে আগষ্ট পর্যন্ত মাত্র ৫ মাসে আক্রান্ত হয় ২ কোটি। এর আগে, এক বছরে আক্রান্ত হয় এক কোটি ১১ লাখ মানুষ। সংক্রমণে দ্বিতীয় আর প্রাণহানিতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ২৫ হাজারের বেশি।
ডেল্টার তাণ্ডবে উলট-পালট বৈশ্বিক মহামারি পরিস্থিতি। এ পর্যন্ত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েছে এই ধরন।

সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে, এ পর্যন্ত আক্রান্ত সাড়ে তিন কোটি আর মৃত্যু ছয় লাখ ২৯ হাজার। আর সংক্রমণ সংখ্যায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর