April 13, 2026, 7:33 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পরীমনি-রাজ বনানী থানায়, মামলার প্রস্তুতি চলছে

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক রাজের বিরুদ্ধে মামলা করতে র‍্যাব সদর দপ্তর থেকে তাদেরকে বনানী থানায় নেয়া হয়েছে। তাদের নামে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা করবে র‍্যাব।

এর আগে তাদের বাসায় অভিযান ও গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করে র‍্যাব। র‍্যাবের গণমাধ্য শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, “২০১৬ সাথে নায়িকা পরীমনি মাদকাসক্ত। মাত্রাতিরিক্ত এ্যালকোহলের চাহিদা মেটাতে বাসায় মিনি বার স্থাপন করেন তিনি। তাকে যাবতীয় মদ সরবরাহ করতো চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ।”

“পরীমনি এবং রাজ বিভিন্ন সময় নিজ নিজ বাসায় ডিজে পার্টি ও মদের পর্টি দিতেন। যেখানে বিভিন্ন চক্রের আনাগোনা ছিল বলেও জানান খন্দকার আল মঈন”।

র‍্যাব আরো জানায়, প্রযোজক রাজের সাথে মিশু হাসান ও জিসানের যোগাযোগ রয়েছে। এই চক্র বিভিন্ন জনকে মাদক সরবরাহ ও পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করত। অভিযানের সময় রাজের বাসা থেকে বিপুল পরিমান বিদেশি মদের পাশপাশি নানা বিকৃত যৌনাচারে পন্যও পাওয়া যায়। তাদের সাথে আরো কারা জিড়ত কিংবা তাদের পার্টিগুলোতে কাদের যাতায়াত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

চিত্রনায়িকা পরীমনিকে গতকাল বুধবার রাতে রাজধানীতে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করেন র‌্যাবের কর্মকর্তারা।

এর আগে বুধবার বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে আসেন পরীমনি। লাইভে তিনি বলেন, দিনদুপুরে কে বা কারা তাঁর বাসায় আক্রমণ করেছে। তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর