April 8, 2026, 7:36 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ সেই ১৫ লাখকে দেয়া শুরু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

প্রায় ৩ মাস অপেক্ষার পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়া শুরু করেছেন প্রায় ১৫ লাখ মানুষ। আজ সোমবার থেকে রাজধানী এবং ঢাকা জেলায় শুরু হয়েছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। আর সারাদেশে এ কার্যক্রম শুরু হবে ৭ আগস্ট।

সকাল থেকে ঢাকার সব টিকা কেন্দ্রে যারা এই অক্সফোর্ড টিকার দ্বিতীয় ডোজ পায়নি তাদেরকে টিকা দেয়া হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর টিকা নিতে পেরে খুশি মানুষ। রোববার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভ্যাক্স কর্মসূচির আওতায় এরই মধ্যে জাপান থেকে এসেছে অক্সফোর্ডের সোয়া ১০ লাখ ডোজ টিকা। কাল আরো সোয়া ৬ লাখ ডোজ আসবে বলেও জানায় তারা। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষামান সবাইকেই টিকা দেয়া সম্ভব হবে।

১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। এখান থেকে দফায় দফায় ৩০ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে দেশটি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর