April 10, 2026, 4:50 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ঘাটে বেড়েছে রাজধানীমুখী মানুষের ভিড়

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

আগামীকাল রোববার থেকে গার্মেন্টসহ রপ্তানিমুখী সব শিল্প-কারখানা খোলার ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণার পর পরই রাজবাড়ী-মাদারীপুরের ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। শনিবার সকাল থেকেই ঘাটে ঢাকাফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

আমাদের প্রতিনিধি জানিয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সকাল থেকে প্রতিটা ফেরি ভরা-যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। এসব ফেরিতে স্বাস্থ‍্যবিধি বা সামাজিক দূরত্ব মানছে না কেউ। অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, মাহেন্দ্র, অটোরিক্সায় গাদাগাদি করে দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে ফেরিঘাটে আসছে মানুষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। সেই সুযোগে শত শত যাত্রী পারাপার হচ্ছে এই রুটে। ছোট বড় মিলে আটটি ফেরি চলাচল করছে দৌলতদিয়া ঘাটে। এছাড়াও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটেও রয়েছে মানুষের ভিড়।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর