April 8, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

 

সোনিয়ার সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করার পর মমতা জানিয়েছেন, খুবই ইতিবাচক বৈঠক হয়েছে। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। পেগাসাস সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। রাহুল গান্ধীও বৈঠকে ছিলেন। মমতা জানিয়েছেন, ভবিষ্যতে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।

এদিন সাংবাদিকদের কাছে মমতা বলেন, তিনি জ্যোতিষি নন। তাই বিরোধী জোটের মুখ কে হবেন, কে নেতৃত্ব দেবেন, তা তিনি জানেন না। তিনি চান বিরোধীরা একজোট হোক। বিজেপি-র প্রার্থীর বিরুদ্ধে সম্মিলিত বিরোধী প্রার্থী লড়াই করুন।

মমতা জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন। তার কলকাতায় একটা ছোট ‘সুইট হোম’ আছে। তিনি চান, বিরোধীরা একজোট হোক। তিনি বলেন, ”আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার। তবে সকলকে একজোট হতে হবে। একা আমি কিছু করতে পারব না।” মমতা জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি আছে। সামনে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। সেখানে বিরোধীরা এক হয়ে লড়ুক।

মমতা এদিন তার সংসদীয় দলের বৈঠক করেন। বৈঠকের পর দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।  এখন দেশের মধ্যে তিনি বিরোধীদের প্রধান মুখ। তিনিই একমাত্র বিজোপি-কে হারাতে পারেন। তাই আমরা প্রস্তাব নিয়েছি, মমতার নেতৃত্বে লড়ে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে চাই।”

 

 

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর