April 13, 2026, 10:22 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

দেশে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। শনাক্ত ও মৃত্যুতে অতীতের রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও  ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

এদিকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন আজ। বুধবার রাজধানীর সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল আরও বেড়েছে। সড়কে যেন জনস্রোত সৃষ্টি হয়েছে। অনেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ছুটছেন গন্তব্যের দিকে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।

হাসপাতালগুলোয় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না-পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

 

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর