April 8, 2026, 6:05 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কাল থেকে সবচেয়ে কঠোর লকডাউন

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

আগামীকাল ভোর ৬টা থেকে আবারো শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। যা বহাল থাকবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এ সময় গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, বিধিনিষেধ জেনেও যারা কর্মস্থল ছেড়েছেন তারা দায়িত্ব নিয়েই গেছেন। তাদের বিধিনিষেধ মেনেই ফিরতে হবে।

এই কঠোর লকডাউনে জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের পরিবহনও বন্ধ থাকবে। তবে, খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানার কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

লকডাউনে চলবে না বাস, ট্রেন, লঞ্চ ও অভ্যন্তরীণ ফ্লাইট। এছাড়াও বন্ধ থাকবে শপিংমল, মার্কেটসহ সব ধরনের দোকানপাট। সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থানের পাশাপাশি ভার্চুয়ালি দাপ্তরিক কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

লকডাউন কার্যকরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্সে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, কোরবানির ঈদকে কেন্দ্র করে ঈদের আগে এক সপ্তাহের জন্য চলাফেরার ওপর বিধিনিষেধ কিছুটা শিথিল করেছিলো সরকার।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর