April 12, 2026, 5:18 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর হচ্ছে

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

স্কুল কলেজ খুলে দেয়ার স্বার্থে করোনার টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বর্তমানে ৩৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এর আগে ৪০ ঊর্ধ্বসহ ১৮ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেয়া হতো। এখন অগ্রাধিকার তালিকায় যোগ হয়েছে কৃষক ও শ্রমিক জনগোষ্ঠী। তবে কৃষক ও শ্রমিকদের তালিকা আসতে হবে কৃষি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে সাড়ে তিন কোটি টিকা মজুদ রাখার সক্ষমতা আছে। নিবন্ধন করে টিকা নিতে গ্রামাঞ্চলে বয়স্করা অপারগ হলে শুধু জাতীয় পরিচত্র দিয়ে টিকা নেয়ার ব্যবস্থা করা হবে। এসময় তিনি বলেন, ঈদের সময় ধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণের হার বাড়তে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, লোকবলের অভাব কাটাতে শিগগির ২ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স নিয়োগ করা হবে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর