March 24, 2026, 2:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পরিষ্কার রাখুন সুস্থ থাকতে

পরিষ্কার রাখুন সুস্থ থাকতে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আমরা যারা ডেস্কে বসে কম্পিউটারে কাজ করি, লক্ষ্য করেছেন কি? দিনের প্রায় অর্ধেক সময় আমাদের হাতে থাকে কি-বোর্ড-আর মাউস। হাত তো নিয়মিত ধুয়ে মুছে পরিষ্কার করি, কিন্তু মাউস-কি-বোর্ড?

জানেন তো গবেষণায় দেখা গেছে, যারা কর্মক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করেন তাদের বিভিন্ন জীবাণু এবং রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। নিয়মিত কর্মক্ষেত্রে কি-বোর্ড ও মাউসটিকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

 

কর্মক্ষেত্রে ডেস্ক পরিচ্ছন্ন রাখতে:

 

*    ডেস্ক ও কম্পিউটারটি নিয়মিত পরিষ্কার করুন।

 

*    কম্পিউটারের স্ক্রিন নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। তাহলে যে ধুলো জমে থাকে তা মুছে যাবে। এখানে অব্যশ্যই মনে রাখবেন পানি দিয়ে স্ক্রিন মুছবেন না। আপনার যদি ডাস্ট এল্যার্জি থাকে তবে প্রতিদিন কম্পিউটার মুছে ফেললে আপনার কোনো ক্ষতি হবে না।

 

*    কি-বোর্ডটি উল্টে নিয়ে আলতো করে ঝাঁকি দিতে হবে। ফলে এর ভেতরে থাকা ধুলো ময়লা, খাদ্য কণা বেরিয়ে আসবে।এবার ব্রাশ বা কাঠির মাথায় তুলো পেঁচিয়ে কি-বোর্ডের ফাঁকা স্থানগুলো পরিষ্কার করতে পারেন।

 

*    মাউসটিকে প্রতিদিন মুছে নিয়ে ব্যবহার করুন। খাওয়ার সময় মাউস ধরবেন না। তারপরও মাউস ব্যবহারের পর খাওয়ার আগে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নেবেন।

 

*    ডেস্কে বসে খাবেন না। দুপুরে বা সকালে খাওয়ার জন্য আলাদা স্থানে বসে খাবেন।

 

ডেস্কে অপ্রয়োজনীয় কোনো কিছু রাখবেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর