April 4, 2026, 2:16 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

৭ দিনের কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন কাল

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

কোভিড ১৯ সংক্রমন রোধে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
বিজ্ঞপ্তিতে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ জুন করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন শুরুর আগে তিন দিনের বিধি-নিষেধ দেয় সরকার।

উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারির ঘোষণা শুক্রবার দেয়া হয়েছিল। কিন্তু শনিবার জানানো হয়, সেই লকডাউন ১ জুলাই থেকে শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগের তিন দিনের বিষয়ে নতুন করে নির্দেশনার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। যা আগামীকাল শেষ হবে। পরবর্তী ৭ দিনের কঠোল লকডাউনের প্রজ্ঞাপন জারি হবে আগামীকাল।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর