April 6, 2026, 9:19 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেয়ার পর শনিবার ভোর থেকেই দলে দলে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

ইতোমধ্যেই ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন কার্যকর থাকায় দূরপাল্লার বাস ঢাকায় আসা যাওয়া না করতে পারলেও বন্ধ করা যায়নি ঢাকামুখী এবং ঢাকা থেকে বের হওয়া মানুষের ঢল।

তবে শুক্রবার রাতে সরকারের তরফ থেকে সোমবার থেকে কঠোর লকডাউনের কথা বলার পর ঢাকামুখী মানুষের ভিড় কমে ঢাকা ছাড়া মানুষের ভিড় বেড়েছে।

সরকার সোমবার ২৮শে জুন থেকে আবার সাতদিনের জন্য সব কিছু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ১৪ দিনের সম্পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করেছিল।

জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সরকার। এর বাইরে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না বলে জানানো হয়েছে। গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে।

রাতে এ ঘোষণার পর শনিবার ভোর থেকেই ঢাকা ছাড়ার হিড়িক শুরু হয় এবং ঢাকার কাছাকাছি কিছু এলাকায় ছোট বাসে করে গিয়ে আবার জেলায় প্রবেশের আগে গিয়ে নামছে মানুষ। সেখান থেকে হেঁটে জেলার সীমান্ত পার হয়ে পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকশা কিংবা ভ্যানগাড়ির মতো স্থানীয় পরিবহন দিয়ে ফেরিঘাটে পৌঁছাচ্ছে মানুষ।

মুন্সীগঞ্জে লকডাউনের কারণে জেলার প্রবেশমুখসহ নানা জায়গায় চেকপোস্ট থাকলেও মানুষজন হেঁটে চেকপোস্ট এলাকা অতিক্রম করে অন্য যানবাহন নিয়ে ছুটছে ফেরিঘাটের দিকে। মুন্সীগঞ্জের মাওয়ায় শিমুলিয়া ফেরিঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের অন্তত একুশটি জেলার মানুষজন যাতায়াত করে।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট মানিকগঞ্জের শিবালয় উপজেলার আওতাধীন এলাকা। প্রশাসন পর্যাপ্ত পদক্ষেপ নিলেও নানা পথে মানুষজন আসছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই বেশ কিছু জেলায় আলাদাভাবে লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ার এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা কার্যকর আছে যা চলার কথা আছে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ।

Share Button

     এ জাতীয় আরো খবর