April 9, 2026, 11:21 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ন্যায়বিচার পাব: পরীমনি

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

চিত্রনায়িকা পরীমনি সোমবার রাত সাড়ে আটটায় সংবাদ সম্মেলনে বলেন, ‘এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।’

এক দিনের ব্যবধানে আবারো সংবাদ সম্মেলনে আসলেন পরীমনি। সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিলেন। জানালেন, ন্যায়বিচার পাওয়ার আশা করছেন। দেশের আইন আদালতের প্রতি তার আস্থাও রয়েছে বলে জানান।

এদিকে ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে পরীমনির দায়ের মামলার প্রধান আসামি নাসিরকে বহিষ্কার করা হয়েছে। নাসিরসহ এ মামলার আসামি অমি ও শাহ এস আলমের সদস্য পদও স্থগিত করা হয়েছে। পরীমনির ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় তাদের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করার পর ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

পরীমনি তার মামলার বিবরণে উল্লেখ করেন, গত ৮ জুন উত্তরার পাশের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে তার উপর চড়াও হন নাসির। তাকে ধর্ষণের চেষ্টা চালানোর পাশাপাশি মারধরও করা হয়। এরপর থেকে আলোচনায় তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাব।

এদিকে গ্রেপ্তারের আগে নাসির গণমাধ্যমকর্মীদের বলেন, সেদিনের ঘটনায় প্রতিবেদন ক্লাবকে দেয়া হয়েছিল। পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী রিপোর্ট করা হয়েছে। আমাদের স্টাফরা লিখিতভাবে সমস্ত রিপোর্ট দিয়েছে। সেদিন পরীমনি জোর করে দামি মদ নিতে গেলে বাধা দিয়েছিলেন তিনি, তাতে এই অভিনেত্রী উত্তেজিত হয়ে পড়েছিলেন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর