April 7, 2026, 4:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বড় লঞ্চ চলাচলের অনুমতি

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় সারাদেশে লঞ্চ চলাচল শুরুর অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে এই অনুমতি দেয় কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচল।

বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম ইন্ডিপেনডেন্টকে টেলিফোনে জানান, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

দূরপাল্লায় সদরঘাট থেকে দেশের উপকূলীয় এলাকাগুলোর উদ্দেশে লঞ্চ বিকেলে ছেড়ে যায়। আজ বিকেল থেকে সেই লঞ্চগুলো ছেড়ে যাবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়া দেখা দেয়। এজন্য ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এর মধ্যে বুধবার (২৬ মে) ভারতের ওড়িষ্যা উপকূল অতিক্রম করে ‘ইয়াস’।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর