April 7, 2026, 5:55 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলের হামলায় ১৬ শিশুসহ নিহত বেড়ে ৬৯

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৬ শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯ জন। কয়েক শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ভোরে দফায় দফায় চালানো হয় বিমান হামলা। ভারী বোমাবর্ষণের মধ্যে ঈদুল ফিতর করছে ফিলিস্তিনিরা। এদিকে প্রচন্ড বিস্ফোরণের কারণে গাজার শিশুরা আতঙ্কিত বলে জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরা। বিস্ফোরণের ফলে শিশুদের মানসিক সমস্যা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ফিলিস্তিনের এক হাসপাতালের পরিচালক জানান, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক। হামলায় গাজার স্বাস্থ্যসেবা ভেঙে পড়ছে বলে জানান তিনি।

এদিকে, হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন আইনপ্রণেতারা। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তুমুল সংঘর্ষ থামানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দূত পাঠাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর