April 7, 2026, 7:31 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাশিয়ার স্কুলে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। এরমধ্যে ৯ জন শিশু। আহত হয়েছে আরও ১৬ জন। মঙ্গলবার মস্কো থেকে ৮২০ কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই বন্দুকধারী ওই স্কুলে হামলা চালায়। এসময় বিস্ফোরণও ঘটনাও ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এক কিশোরকে আটক করা হয়েছে। দ্বিতীয় হামলাকারী নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজে জরুরি বিভাগের গাড়িগুলোকে স্কুলের পাশে দাঁড়িয়ে থাকতে ও কিছু লোককে স্কুল ভবনের দিকে দৌঁড়ে যেতে দেখা গেছে।

অন্যান্য ভিডিওতে ভাঙা জানালা ও বাইরে জানালার ভাঙা টুকরা-টাকরা পড়ে থাকতে দেখা গেছে। তবে, এখন পর্যন্ত এই হামলার সঠিক কারণ জানা যায়নি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর