April 13, 2026, 2:49 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত করলো রাবি প্রশাসন

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্য তার শেষ কর্মদিবসে বিভিন্ন পদে নতুন ১৩৭ জনকে নিয়োগের ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি। আর তদন্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আব্দুস সালামের স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে নিয়োগ কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে তদন্ত দলের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান কমিটির সদস্যরা। কমিটির অন্য সদস্যরা হলেন ড. আবু তাহের, ড. জাকির হোসেন আখন্দ ও মোহাম্মদ জামিনুর রহমান।

পরে তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে বৈঠক করেন। কমিটির আহবায়ক জানান, ঘটনা তদন্তে বিদায়ী উপাচার্য এম আব্দুস সোবহানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন তারা।

এছাড়া দুর্নীতিবিরোধী শিক্ষকদের বক্তব্যও নেয়া হয়েছে। তদন্ত শেষে আগামী ৭ কর্মদিবসের মধ্যেই কমিটি প্রতিবেদন দাখিল করবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ে গত ৫/৬ মে ইস্যু করা সব অ্যাডহক ভিত্তিতে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বিধায় তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব নিয়োগপত্রের যোগদান এবং তৎসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিয়োগ স্থগিতাদেশ অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে ১৩৭ জনকে নিয়োগ দেয়ার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়।

Share Button

     এ জাতীয় আরো খবর