April 8, 2026, 12:43 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় খালেদা জিয়ার ভাই

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet


খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডি বাসায় গেছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার রাতে তার পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

এ পর্যন্ত খালেদা জিয়ার যে সব শারীরিক পরীক্ষা হয়েছে তা রিভিউ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা, জানান অধ্যাপক জাহিদ। গতকাল থেকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

এদিকে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডা. এফ এম সিদ্দিকী হাসপাতালে খালেদা জিয়ার কক্ষে গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর