April 10, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বগুড়ায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা

ডিটেকটিভ ডেস্কঃঃ

বগুড়ায় মহাসড়কে প্রকাশ্যে গুলি করে এক মাদ্রাসা শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল পৌনে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর কৃষি কলেজের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

mostbet

পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশা নিয়ে নাটোরের সিংড়া থেকে বগুড়া শহরে যাচ্ছিলেন মোজাফফর। শাজাহানপুর কৃষি কলেজের কাছে অটোরিকশাটি থামিয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি মোজাফফরকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার শরীরে আটটি গুলি পাওয়া গেছে। নিহত মোজাফফর হোসেন সিংড়া উপজেলার সুকাশ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক এবং কবিরাজ। এ ঘটনায় অটোরিকশা চালক ও অন্য এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর