April 17, 2026, 3:20 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

এনু ও রুপনের জামিন আবেদন খারিজ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপ‌তি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এরআগে মঙ্গলবার এ সংক্রান্ত রুল শুনানি শেষ হয়। গত ১৫ জুন পৃথক মামলায় এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর সি‌নিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কা‌য়েশ। এরপর এনু-রুপন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন।

গত বছর ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু-রুপনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রায় ৫ কোটি টাকা, ৮ কেজি স্বর্ণালঙ্কার ও ৬ টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র‌্যাব।

এরপর এনু-রুপনের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায় দুদক। অনুসন্ধান শেষে গত বছর ৩৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি।

Share Button

     এ জাতীয় আরো খবর