April 14, 2026, 4:25 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

একদিনে প্রাণ গেল আরো ৩৩ জনের

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩০৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৩৯৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ৬৬ হাজার ৩৮৩ জন।
শুক্রবার করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১০৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৫৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৭৮ হাজার ৬২৭ জনে। যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৮ জন।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

Share Button

     এ জাতীয় আরো খবর