April 12, 2026, 11:56 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আরো ৩২ মৃত্যু, শনাক্ত ১৫৬৭

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কভিড-১৯) কেড়ে নিয়েছে আরো ৩২ জনের প্রাণ। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৯১৩ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৬৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জন।

করোনাভাইরাস বিষয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৮৭টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। এদের মধ্যে বয়সে দশোর্ধ্ব ১ জন, বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন ও ষাটোর্ধ্ব ১৭ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন আরো ২০৫১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Share Button

     এ জাতীয় আরো খবর