March 30, 2026, 3:07 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

আহমদ শফীর দাফন সম্পন্ন

ডিটেকটিভ ডেস্কঃঃ

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর দাফন চট্টগ্রামে সম্পন্ন হয়েছে। হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার ভেতর উত্তর মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। বেলা ২টা ১৫ মিনিটে তার জানাজা সম্পন্ন হয়। এর আগে দুপুর ২টার দিকে আহমেদ শফীর মরদেহ হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে আনা হয়। সকাল থেকেই মুসল্লিদের ভিড়ে পূর্ণ ছিল মাদরাসার মাঠ।

মাদরাসার পাশের রাস্তায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লাখ মুসল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের ৪ উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাদরাসা ঘিরে প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ ছিল যান চলাচল।

এর আগে শুক্রবার রাত ৪টায় রাজধানীর গেণ্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসা থেকে চট্টগ্রামের উদ্দশ্যে রওনা দেয় তার মরদেহ বহনকারী গাড়ি। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মরদেহ বহন করা গাড়িটি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ঢোকে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান আহমদ শফী।

বেশ কয়েক বছর ধরেন নানা ব্যাধি ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন আহমদ শফী। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে শুক্রবার বিকেলে হেলিকপ্টারযোগে আনা হয় ঢাকায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান তিনি।

আহমদ শফীর ছেলে আনাস মাদানীর বিবিসিকে জানান, হাটহাজারি মাদরাসায় কয়েকদিনের ঘটনাপ্রবাহ এবং উদ্ভূত পরিস্থিতির কারণে ‘টেনশনে’ তার ‘হার্ট ফেল’ হয়েছিল। হাটহাজারী মাদরাসার অনাকাঙ্ক্ষিত ঘটনাই তার বাবার মৃত্যুর কারণ।

বৃহস্পতিবার রাত আটটার দিকে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা প্রধানে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। এর পরে অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে হাসপাতালে নেয়া হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাখিয়াটিলা গ্রামে জন্ম আহমদ শফীর। ১০ বছর বয়সে ভর্তি হয়েছিলেন হাটহাজারী মাদরাসায়। ১৯৮৬ সাল থেকে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মাদরাসাটির প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
Share Button

     এ জাতীয় আরো খবর