March 26, 2026, 3:44 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

নেপালে ভূমিধসে নিহত বেড়ে ১২

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

নেপালে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন।

দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, রোববার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তা আরও জানান, দুটি স্থানেই ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

 

 

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর