April 13, 2026, 2:39 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভারতে একদিনে সর্বোচ্চ ৯৫ হাজার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃঃ

mostbet

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ হাজার জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে প্রাণহানি হয়েছে ১ হাজার ১৬৮ জনের। এদিকে বিশ্বে আবারো বেড়েছে করোনায় মৃতের হার। একদিনে প্রায় ৬ হাজার জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট মৃত্যু ৯ লাখ ৭ হাজার ছাড়ালো। একদিনে নতুন ২ লাখ ৭০ হাজার শনাক্ত নিয়ে মোট শনাক্ত ২ কোটি ৭৯ লাখের বেশি।

বুধবার যুক্তরাষ্ট্রে ১১শ ৫৪ জন ও ব্রাজিলে ১১ শ ৩৬ জনের প্রাণ গেছে করোনায়। দুই দেশে ৩৪ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিকে শুরুতে করোনাভাইরাসের ভয়াবহতার কথা জানলেও সাধারণ মানুষ যাতে ভীত না হয় তাই একে সাধারন সর্দি কাশি আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফ্রান্সে একদিনে শাড়ে ৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। বিস্তার বাড়ায় চেক রিপাব্লিকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

করোনা সংক্রমণের হার বিবেচনা করে ১৬০ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞায় পরিবর্তন আনছে জার্মানি।

Share Button

     এ জাতীয় আরো খবর