March 31, 2026, 2:55 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বিচার শেষ হওয়ার আগেই রায় লিখে রেখেছে সরকার: মির্জা ফখরুল

বিচার শেষ হওয়ার আগেই রায় লিখে রেখেছে সরকার
প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে সরকার দেশে নতুন করে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।
বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে নতুন করে বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপকহারে গ্রেফতার বেড়েছে। নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে ক্রসফায়ার ও গুমের ঘটনাও বেড়ে গেছে।
তিনি বলেন, এ বছর অবাধ নির্বাচনের জন্য যখন সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়ার প্রয়োজন বেড়ে চলেছে; তখন এ ধরনের ক্রসফায়ার, গুম, খুন, গ্রেফতার, মিথ্যা মামলা, দমন, নির্যাতন সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।
বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সরকার পরিকল্পিতভাবে এগুলো করছে বলে মনে করেন বিএনপির মহাসচিব। এটি সরকারের চক্রান্ত বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে ২৪টি মিথ্যা মামলা দেয়া হয়েছে। এ মামলাগুলোর বিচার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ।
মির্জা ফখরুল বলেন, আদালতে পুলিশ ও র‌্যাবের অবস্থান দেখে মনে হয়, কোনো সামরিক শাসনের অধীনে তাদের আদালতে এই বিচারকার্য চলছে।
‘অল্প কিছু দিনের মধ্যেই খালেদা জিয়াকে জেলে যেতে হবে’-জাতীয় পার্টির নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, তা হলে তো খালেদা জিয়ার মামলার রায় পূর্বেই নির্ধারিত। বিচারকাজ শেষ হওয়ার আগেই রায় লিখে রেখেছে সরকার। তবে এই বিচারের প্রহসনের কোনো প্রয়োজন ছিল না। দেশে যে আইনের শাসন নেই, ন্যায়বিচার সুদূর পরাহত সেটিই প্রমাণিত হল।
তিনি আরও বলেন, এই অবৈধ সরকার মিথ্যা মামলা, গ্রেফতার, গুম ও খুনকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
Share Button

     এ জাতীয় আরো খবর