April 13, 2026, 7:06 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিশ্বে করোনায় প্রাণহানি সাড়ে ৮ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্কঃঃ

mostbet

বিশ্বে করোনায় প্রাণহানি ৮ লাখ ৪১ হাজার ছাড়ালো, আক্রান্ত ২ কোটি ৪৯ লাখের বেশি। একদিনে২ লাখ ৮৪ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু সাড়ে ৫ হাজারের। আবারো একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সাড়ে ৭৬ হাজার নতুন আক্রান্ত ভারতে। দেশটিতে প্রাণ গেছে ১ হাজার ১৯ জনের।

যুক্তরাষ্ট্রে নতুন ১১শ নিয়ে মোট প্রাণহানি ১ লাখ ৮৫ হাজারের বেশি। সংক্রমিত ৬০ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ রোধে কড়াকড়ি বাড়াচ্ছে ইউরোপিয় বিভিন্ন দেশ। প্যারিসে সকলের জন্য ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফ্রান্স সরকার। ৬ বছরের শিশুদেরও মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্পেন। ঝুঁকিপূর্ণ দেশ ও অঞ্চল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। দেশটিতে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

সংক্রমণ রোধে বাড়তি কড়াকড়ি আরোপ করেছে দক্ষিণ কোরিয়া। রেস্তোরাঁগুলোকে বেধে দেয়া হয়েছে সময়, বন্ধ থাকবে জিম, কেয়ার হোম।

Share Button

     এ জাতীয় আরো খবর