March 24, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

ডিটেকটিভ ডেস্কঃঃ

বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। মঙ্গলবার পরিবারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার এ আবেদন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আবেদনটির আইনগত দিক পর্যালোচনা করতে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। আবেদনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে যাওয়ার বিষয়ে শর্তারোপ না করারও অনুরোধ করা হয়েছে। জামিনের সময়, বিদেশে যাওয়া এবং শর্তারোপের বিষয় নিয়ে খালেদা জিয়ার পরিবার ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদনের বিষয়টা নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে সরকার ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদী তারা। ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছয় মাসের জামিনের মেয়াদ শেষ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর