March 30, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ছবি: সংগৃহীত

অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, ইতোমধ্যেই শেখ হাসিনা তা প্রমাণ করেছেন।গতকাল ৯ আগষ্ট ২০২০ ইং তারিখ রবিবার সকালে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  এসব কথা বলেন।তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত মতবিনিময় সভায়  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্ত হন।শেখ হাসিনা সরকার জনগণের মনের ভাষা বোঝে বলেই, যেকোনো বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মধ্যে প্রমাণিত।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘ক্যাসিনো-বিরোধী অভিযান, স্বাস্থ্য খাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান, চালানোর আগে সরকারকে কেউ বলে দেয়নি। শেখ হাসিনা সরকার নিজেই এসব অনিয়ম উদঘাটন করেছেন, কোনো ধরনের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি।’যারা সরকারের সমালোচনা করছে, তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তাঁদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁরা কী ব্যবস্থা নিয়েছিলেন?দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের সফলতা।বিএনপি দলীয় গঠনতন্ত্র থেকে সাত ধারা বাতিল করে, দুর্নীতিবাজদের দলীয় নেতৃত্বে গণতান্ত্রিক স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করা হয়নি, অপরাধী যে দলেরই হোক, বিচারের আওতায় আনা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর