March 25, 2026, 5:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জের সকলের প্রিয়মুখ দিলীপ ভট্টাচার্য্যের পরলোক গমন : বিভিন্ন মহলের শোক

বুলবুল আহমদ,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও স্বাস্থ্য সহকারী দিপংকর ভট্টাচার্য্য দেবুল এর বাবা নবীগঞ্জ শান্তিপাড়া গ্রামের দিলীপ কুমার ভট্টাচার্য্য (৭০) ষ্টোক করে শুক্রবার সকাল ৭টা ৫৩ মিনিটে মিনিটের সময় সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় পরলোক  গমন করেছেন।( দিব্যান লোকান সঃ গচ্ছতু)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ পুত্র, কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার দুপুর ২ টার সময় শান্তি পাড়ায় পারিবারিক শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়। উল্লেখ্য যে, মৃত্যুবরনকারী দিলীপ কুমার ভট্টাচার্য্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকুর শশুর।উনার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারন সম্পাদক নির্মেলন্দু দাশ রানা ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৭ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর