March 31, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

মহামারী মরন ব্যাধী করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দিতে হবে-স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন এবং অধিক কর্মসংস্থানের উপর গুরুত্ব দিতে হবে।জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো  গতকাল ২০ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার জাতীয় সংসদ ভবনে তার সাথে সাক্ষাৎ করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।মিয়া সেপ্পো প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সূচিত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন।আগামীতেও বাংলাদেশর উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত থাকবে বলে  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উল্লেখ করেন।এছাড়া সাক্ষাৎকালে তারা বাংলাদেশের নারী ও শিশু সহিংসতা, নারী ক্ষমতায়ন, জেন্ডার সমতা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।এ সময়  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন করতে হলে বেশি করে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করা খুবই জরুরি।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী ও শিশুদের সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান। এক্ষেত্রে নিয়মিতভাবে কাউন্সিলিং এবং সেমিনার খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।মিয়া সেপ্পো বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।এ সময় ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জীসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২১ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর